• রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
⚡শিরোনামঃ
এলজিইডিতে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডিদের অপসারণের দাবি মতামত : ইরানকে রাশিয়া অস্ত্রের চেয়েও বেশি কিছু দিচ্ছে তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব হেল্প প্রকল্পের পরিচালক আবদুস সালাম এলজিইডির একজন সফল পিডি মাহবুব আলম হাজারীবাগে এফবিসিসিআই সদস্য লেদার ব্যবসায়ী ওমর ফারুক সুমনের অফিসে দুর্বৃত্তের হামলা বাংলাদেশে ব্যবসায়ী সম্প্রদায়ের একমাত্র মুখপাত্র শওকত আজিজ রাসেল বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন শওকত আজিজ রাসেল

এলজিইডির একজন সফল পিডি মাহবুব আলম

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬

Share

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প” (সিআরএমআইডিপি) হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মূল লক্ষ্য হলো গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করা। এপ্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নিষ্ঠাবান ব্যক্তিত্ব মো: মাহবুব আলম। সংশ্লিষ্ট সকলেই বলছেন তিনি দায়িত্ব গ্রহণের পর এপ্রকল্পে ব্যাপক অগ্রগতি পরিলক্ষিত হয়। তাছাড়া পিডি মাহবুব আলম সার্বক্ষণিক প্রকল্পের উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন বলেও সরেজমিনে গিয়ে জানা গেছে।

এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো: কৃষি ও অকৃষি পণ্যের সঠিক বাজারজাতকরণের জন্য অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ এলাকায় ব্যবসা-বাণিজ্যের জন্য আধুনিক ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা, গ্রামীণ জনপদে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

এলজিইডি সূত্র বলছে, দেশের ৪৬৯টি উপজেলায় ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট মোট ৫০৭টি দ্বিতল গ্রামীণ বাজার ভবন নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ভবনে পুরুষ ও নারীদের জন্য আলাদা টয়লেট, নিরাপদ পানি সরবরাহ (টিউবওয়েল) এবং সৌর বিদ্যুৎ (Solar Panel) এর সুবিধা থাকে। কৃষকদের সরাসরি পণ্য বিক্রির জন্য আলাদা জায়গা এবং নারীদের জন্য নিরাপদ কেনাবেচার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও নিউজ