• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
⚡শিরোনামঃ
এলজিইডিতে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডিদের অপসারণের দাবি মতামত : ইরানকে রাশিয়া অস্ত্রের চেয়েও বেশি কিছু দিচ্ছে তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব হেল্প প্রকল্পের পরিচালক আবদুস সালাম এলজিইডির একজন সফল পিডি মাহবুব আলম হাজারীবাগে এফবিসিসিআই সদস্য লেদার ব্যবসায়ী ওমর ফারুক সুমনের অফিসে দুর্বৃত্তের হামলা বাংলাদেশে ব্যবসায়ী সম্প্রদায়ের একমাত্র মুখপাত্র শওকত আজিজ রাসেল বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন শওকত আজিজ রাসেল

এলজিইডিতে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডিদের অপসারণের দাবি

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬

Share

খালেদ মোশারফ রানা : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে স্বৈরশাসকের আস্থাভাজনরা এখনও লোভনীয় পদে বসে আছেন। বড় বড় প্রকল্প তাদের দখলে। বিগত আওয়ামী সরকারের আমলে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে বড় বড় প্রকল্পের পদ বাগিয়ে নিয়েছেন দালাল প্রকৃতির প্রকৌশলীরা। এ ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের নাম উল্লেখযোগ্য। তারা জয়বাংলার শ্লোগানে বিশ্বাসী হলেও বর্তমান খোলস পাল্টিয়ে ফেলেছেন। সূত্র জানায়, ফ্যাসিবাদের দােসর কতিপয় প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তারা মোটা অঙ্কের অর্থ দিয়ে ম্যানেজ করে ফেলছেন। শেখ হাসিনার পতনের ২ বছর পর কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও তাদের অনেকের বিরুদ্ধে দৃশ্যমান কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

প্রকল্প থেকে লুটের টাকায় তারা সব ম্যানেজ করে ফেলেছেন বলে সূত্র জানায়। ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ করে পলায়নের পর দেশের অন্য সব সরকারি দপ্তর, অধিদপ্তরের ন্যায় এলজিইডিতেও চলছে চরম বিশৃঙ্খলা। এর নেপথ্যে রয়েছে কুচক্রী মহলের কতিপয় প্রকৌশলীগণ। তাদের মদদ দিচ্ছে এলজিইডিতে কর্মরত আওয়ামীপন্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী তাজুল ইসলামের দালাল ও সুবিধাভোগী প্রকৌশলীরা। এই দালাল প্রকৌশলীরাই জেলার নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পের পিডি নিয়োগের ক্ষেত্রে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে অর্থ লেনদেনের কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান জানায়, এলজিইডির যে সকল পিডি ফ্যাসিবাদের দোসর ও তাদের সংশ্লিষ্টদের সাথে ব্যবসা বাণিজ্যে সংযুক্ত আছে তাদের ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। আমরা এসকল পিডিদের তালিকা অতি শীঘ্রই এলজিআরডি মন্ত্রীর কাছে পৌঁছে দেব।

প্রকৌশলী মান্নান বলেন, স্বৈরাচারের দোসর ও দুর্নীতিগ্রস্থ পিডিরা এখনও কি করে কাজ করছে এটা আমার বোধগম্য নয়। আমরা গোড়া থেকে মূলোৎপাটন করতে চাই। সাপের বিষদাঁত ভেঙে না দিলে যেমন সাপ বিষমুক্ত হয় না ঠিক তেমনি এলজিইডিকে বিষমুক্ত করতে হলে এসকল পিডিদেরও অপসারণ করতে হবে।

এলজিইডি সূত্রে জানা গেছে, বর্তমানে বেশ কয়েকটি প্রকল্পে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডি দায়িত্বরত রয়েছে তন্মোধ্যে: সিটিসিআরপি, আরইউটিডিপি,আইইউজিআইপি, এফডিআরআইআরপি সহ আরো কিছু প্রকল্পে স্বৈরাচারের দোসর পিডিরা কাজ করছে। এসকল পিডিদের অপসারণ ও শাস্তির দাবী জানাচ্ছে জাতীয়তাবাদী প্রকৌশলীরা। তারা বলছে, সুদীর্ঘ ১৫ বছরের লুটেরা সরকার ও তাদের সহযোগী হয়ে এখনও কি করে নির্লজ্জ পিডিরা চেয়ারে বসে আছে। গণমাধ্যমের সহযোগিতায় আগামী কয়েকদিনের মধ্যে কুচক্রী মহলের সকল পিডির বিরুদ্ধে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হবে। তাদের অপসারণ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবী।


এই ক্যাটাগরির আরও নিউজ