• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনায় গণপূর্ত অধিদপ্তরে অবিস্মরণীয় উন্নয়ন সাধিত হচ্ছে: প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যবহৃত টাকা ফেরত দেওয়া হবে: কায়কোবাদ ব্যবসায়িক সংকটের মধ্যেও বিপিএমইএ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা নিয়ম ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারকে কাজ পাইয়ে দিলেন এলজিইডির পিডি ছয়ফুদ্দীন ‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’ সরকারের ঘরেই শত্রুদের বসবাস? ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা গণপূর্তের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে নানান অপকর্ম ও দুর্নীতির অভিযোগ ‘ছাগলকাণ্ড’ মতিউরকেও টেক্কা দিলো এনবিআরের সহিদুল

প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনায় গণপূর্ত অধিদপ্তরে অবিস্মরণীয় উন্নয়ন সাধিত হচ্ছে: প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

Share

নিজস্ব প্রতিবেদক: গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা ও অর্জিত অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংস্থাটির প্রধান প্রকৌশলী জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক ও সুদূরপ্রসারী নির্দেশনায় গণপূর্ত অধিদপ্তরে বর্তমানে অবিস্মরণীয় উন্নয়ন সাধিত হচ্ছে। আমরা দেশের অবকাঠামোগত উন্নয়ন ও সেবামূলক খাতের রূপান্তর নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

সম্প্রতি সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় তিনি এ কথা বলেন। প্রধান প্রকৌশলী তাঁর বক্তব্যে দেশের সামগ্রিক অগ্রগতির ওপর আলোকপাত করে বলেন, “বিগত যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আমরা প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জবাবদিহিতার দিক থেকে অনেক দূর এগিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নানামুখী বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট অত্যন্ত দৃঢ়তার সাথে কাটিয়ে এদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাচ্ছেন। আমরা তাঁর এই উন্নয়ন দর্শনের সারথি হয়ে কাজ করতে পেরে গর্বিত।

তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন রূপকল্প এবং নির্দেশনাকে মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়নের জন্য দপ্তরের প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। কাজের গুণগত মান বজায় রাখা, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং স্বচ্ছতা আনার মাধ্যমে গণপূর্তের ভাবমূর্তি আগের চেয়ে বহুলাংশে উজ্জ্বল হয়েছে।

খালেকুজ্জামান চৌধুরী বলেন , উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। সরকারের উন্নয়ন যাত্রাকে বেগবান করতে এবং জনগণের দোরগোড়ায় বিশ্বমানের অবকাঠামোগত সেবা পৌঁছে দিতে তিনি সকলকে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।


এই ক্যাটাগরির আরও নিউজ