• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন শওকত আজিজ রাসেল দেশের উন্নয়নে কাজ করছেন অক্লান্ত কর্মবীর আমীর হোসাইন চৌধুরী দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে এসরকার -আমিন উর রশিদ ইয়াছিন গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত – তারেক রহমান জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি এলজিইডির প্রকল্প কাগজে, টাকা মিরাজ দম্পতির ঘরে! দুর্নীতি প্রতিরোধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জাজ করতে হবে- জামায়াতের আমীর বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার হাসিনাকে নিয়ে ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশের খবর ভারতীয় গণমাধ্যমেও

শরীফ ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ায় এবি পার্টির ঝালকাঠি শেখ জামালের নিন্দা 

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

Share

 

রিয়াজুল ইসলাম বাচ্চ, ঝালকাঠি:

আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির ঝালকাঠি -২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রাথী ও আমার বাংলাদেশ শ্রমিক পাটির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ জামাল হোসেন আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর উপর বর্বরোচিত গুলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

 

এক বিবৃতিতে তিনি বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি, এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা–৮ আসনের এমপি পদপ্রার্থীকে গুলিবিদ্ধ করার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। রাজনৈতিক ভিন্নমত দমনে গুলি, হামলা ও সন্ত্রাস কোনো সভ্য দেশে বরদাস্তযোগ্য নয়। হাদীর ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

তিনি আহত ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।

 

তিনি আরও বলেন, এই হামলা প্রমাণ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে নাজুক। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কি না—তা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায়। সন্ত্রাসীরা এতটা বেপরোয়া হয়ে হামলা চালাতে সাহস পাচ্ছে কারণ তাদের পেছনে শক্তিশালী আশ্রয়-প্রশ্রয় রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


এই ক্যাটাগরির আরও নিউজ