• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন শওকত আজিজ রাসেল দেশের উন্নয়নে কাজ করছেন অক্লান্ত কর্মবীর আমীর হোসাইন চৌধুরী দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে এসরকার -আমিন উর রশিদ ইয়াছিন গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত – তারেক রহমান জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি এলজিইডির প্রকল্প কাগজে, টাকা মিরাজ দম্পতির ঘরে! দুর্নীতি প্রতিরোধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জাজ করতে হবে- জামায়াতের আমীর বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার হাসিনাকে নিয়ে ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশের খবর ভারতীয় গণমাধ্যমেও

দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে এসরকার -আমিন উর রশিদ ইয়াছিন

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

Share

নিজস্ব প্রতিবেদক : কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, এই সরকার জনগণকে কথা দিয়েছে। জনগণ বিশ্বাস করে এই সরকার আগামী দিনে দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে। এই সরকারের বিভিন্ন কর্মসুচি খেটে খাওয়া মানুষ এবং কৃষকদের অনেক উপকারে আসবে। বিশেষ করে কৃষির উন্নয়নে এ সরকার ব্যাপক ভূমিকা রাখবে।
গতকাল শুক্রবার কুমিল্লা সার্কিট হাউসে তিনটি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলে আমিন উর রশিদ ইয়াছিন।
মন্ত্রী আরো বলেন, কৃষি জমির উর্বরতা রক্ষায় গোমতী নদীর চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আজ থেকে গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না। এভাবে অবাধে গোমতীর মাটি কেটে নেওয়া অত্যন্তত দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং লজ্জাস্কর। এখানে প্রশাসনের লোকজন আছেন- আমি আশা করবো আজকের পর থেকে গোমতী থেকে এক ইঞ্চি মাটিও কেউ কাটতে পারবে না।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের জন্য কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন তিনি।
এর আগে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, এদেশের ৭০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত। কৃষি উন্নত হলে এদেশের ৭০ ভাগ মানুষের মেরুদন্ড শক্ত হবে। ৭০ ভাগ মানুষের মেরুদণ্ড শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
শুক্রবার কুমিল্লা সার্কিট হাউসে তিনটি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান এবং অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা।

মন্ত্রী আমিন উর রশিদ বলেন, সরকারের নীতিগুলো কেবল কাগজে-কলমে থাকলে চলবে না, এর সুফল কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি বলেন, এখন দরকার মাঠ পর্যায়ে আপনাদের সক্রিয় সহযোগিতা। আপনারা আন্তরিক হলে প্রান্তিক কৃষকের ভাগ্যবদল সময়ের ব্যাপার মাত্র।

বক্তব্যে গত নির্বাচনের রাজনৈতিক প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিগত নির্বাচনে বিএনপির অধিকাংশ প্রতিশ্রুতিই ছিল কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন নিয়ে। আমরা বিশ্বাস করি, দেশের ৭০ ভাগ মানুষ যে পেশার সঙ্গে জড়িত, সেই পেশার উন্নয়নই প্রকৃত জাতীয় উন্নয়ন। এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে আমাদের কৃষকরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।
নিরাপদ খাদ্যের গুরুত্বারোপ করে আমিন-উর রশীদ বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে সুস্থ রাখতে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাত মেরুদণ্ড হিসেবে কাজ করছে। তিনি সংশ্লিষ্ট সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, ৭০ শতাংশ লোক ভালো থাকলে দেশ ভালো থাকবে, আর সরকারও ভালো


এই ক্যাটাগরির আরও নিউজ