
জাকির হোসেন: বিটিএমএ প্রেসিডেন্ট ও প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের প্যানেল লীডার শওকত আজিজ রাসেল এফবিসিসিআইয়ের শত শত ব্যবসায়ীর ভালোবাসায় সিক্ত হয়েছেন।
গতকাল বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা ক্লাবে মোহাম্মদ আলীর আয়োজনে ব্যবসায়ীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে সারাদেশের বিভিন্ন সেক্টর তথা চেম্বার ও এসোসিয়েশনের ব্যবসায়ীদের সাথে কুশল ও মতবিনিময় বিনিময় করেন রাসেল।
শওকত আজিজ রাসেলের এমন প্রাণবন্ত উপস্থিতি সকল ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারবিডার সভাপতি আব্দুল হক, সাবেক সহ-সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক আবু মোতালেব, জাকির হোসেন নয়ন, মাহবুব রুনু, আবদুল ওয়াহেদ, বজলুর রহমানসহ আরো অনেকে।