• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন শওকত আজিজ রাসেল দেশের উন্নয়নে কাজ করছেন অক্লান্ত কর্মবীর আমীর হোসাইন চৌধুরী দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে এসরকার -আমিন উর রশিদ ইয়াছিন গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত – তারেক রহমান জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি এলজিইডির প্রকল্প কাগজে, টাকা মিরাজ দম্পতির ঘরে! দুর্নীতি প্রতিরোধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জাজ করতে হবে- জামায়াতের আমীর বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার হাসিনাকে নিয়ে ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশের খবর ভারতীয় গণমাধ্যমেও

ডিএমপি কমিশনারের নামে ভুয়া বক্তব্য, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

Share

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে উদ্ধৃতি করে কিছু গণমাধ্যম ভিত্তিহীন ও অসত্য তথ্য প্রকাশ করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ বিষয়ে কোনো গণমাধ্যমকে এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে ডিএমপি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃতি করে কিছু গণমাধ্যম ভিত্তিহীন ও অসত্য তথ্য প্রকাশ করেছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার ৬ জানুয়ারি কোনো গণমাধ্যমকে এই ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। অতএব, ডিএমপি কমিশনারকে উদ্ধৃতি করে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

 


এই ক্যাটাগরির আরও নিউজ