• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
দুর্নীতির বরপুত্র এলজিইডির পিডি খন্দকার আসাদুজ্জামান  এলডিপিপি প্রকল্পে প্রশংসনীয় সাফল্য এনেছেন ড. মোস্তফা কামাল  কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী এলজিইডিতে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডিদের অপসারণের দাবি মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার -সুলতান সালাউদ্দিন টুকু চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে অগ্রণী ভূমিকা রাখছেন পিডি আবদুর রহিম মতামত : ইরানকে রাশিয়া অস্ত্রের চেয়েও বেশি কিছু দিচ্ছে তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান হাজারীবাগে এফবিসিসিআই সদস্য লেদার ব্যবসায়ী ওমর ফারুক সুমনের অফিসে দুর্বৃত্তের হামলা

ভেনেজুয়েলার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হবে কিনা, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

Share

বিশেষ প্রতিনিধি : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন রিপাবলিকান সিনেটর মাইক লি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক গ্রেফতার করার পর এই মন্তব্য আসে। খবর বিবিসি।

সিনেটর মাইক লি জানান, রুবিওর সঙ্গে ফোনালাপের পর তিনি নিশ্চিত হয়েছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করা হয়েছে।

লি বলেন, ‘মাদুরো এখন মার্কিন হেফাজতে থাকায় রুবিও ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপের প্রয়োজন দেখছেন না।’

তিনি আরও যোগ করেন, এই মার্কিন হামলা ‘মাদুরোর গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে যারা দায়িত্ব পালন করছিলেন, তাদের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্যই পরিচালিত হয়েছিল।’

এর আগে এক্সে দেওয়া এক পোস্টে মাইক লি লিখেছিলেন, ‘যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন ছাড়া এই পদক্ষেপ সাংবিধানিকভাবে কীভাবে ন্যায্যতা পেতে পারেতা, আদৌ যদি থাকে, জানার অপেক্ষায় আছি।’

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও নিউজ