• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন শওকত আজিজ রাসেল দেশের উন্নয়নে কাজ করছেন অক্লান্ত কর্মবীর আমীর হোসাইন চৌধুরী দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে এসরকার -আমিন উর রশিদ ইয়াছিন গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত – তারেক রহমান জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি এলজিইডির প্রকল্প কাগজে, টাকা মিরাজ দম্পতির ঘরে! দুর্নীতি প্রতিরোধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জাজ করতে হবে- জামায়াতের আমীর বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার হাসিনাকে নিয়ে ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশের খবর ভারতীয় গণমাধ্যমেও

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা 

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

Share

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এঁর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ জামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ মনিরুজ্জামান, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ কাওসার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আলতাফ হোসেন, এনসিপি সভাপতি মাইনুল ইসলাম মান্না, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক মোঃ তানজীর।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, “ঝালকাঠির সমস্যাগুলো চিহ্নিত করে জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে সমাধান করার চেষ্টা করবো। মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা মূল্যায়ন করা হবে। মাদক নির্মূলে পরিবারের ভুমিকা রাখতে হবে। বাচ্চাদের গড়ে তুলতে অভিভাবকদের গুরুত্ব দিতে হবে। আইনগত সহযোগিতার বিষয়ে প্রশাসন সচেষ্ট থাকবে।”

এবি পার্টির কেন্দ্রীয় নেতা মোঃ জামাল হোসেন বলেন, জন্ম মৃত্যু সনদ পেতে জনগণের যাতে ভোগান্তি পোহাতে না হয় সেদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। তিনি আরো বলেন,

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার ব্যাপারে তাগিদ প্রদান করেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এই ক্যাটাগরির আরও নিউজ