• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
দুর্নীতির বরপুত্র এলজিইডির পিডি খন্দকার আসাদুজ্জামান  এলডিপিপি প্রকল্পে প্রশংসনীয় সাফল্য এনেছেন ড. মোস্তফা কামাল  কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী এলজিইডিতে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডিদের অপসারণের দাবি মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার -সুলতান সালাউদ্দিন টুকু চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে অগ্রণী ভূমিকা রাখছেন পিডি আবদুর রহিম মতামত : ইরানকে রাশিয়া অস্ত্রের চেয়েও বেশি কিছু দিচ্ছে তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান হাজারীবাগে এফবিসিসিআই সদস্য লেদার ব্যবসায়ী ওমর ফারুক সুমনের অফিসে দুর্বৃত্তের হামলা

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত – তারেক রহমান

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

Share

বরিশাল প্রতিনিধি : জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ভোট নিয়ে ষড়যন্ত্র চলার কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তাদের গুপ্ত আর জালেম আখ্যা দিয়ে যারা মা-বোনদের সম্মান দিতে পারে না, তাদের দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে বরিশালের বেল্স পার্ক মাঠে বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। একই দিন ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠের আরেক জনসভায় বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান।

বরিশালে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল, যাদের একটি ভিন্ন পরিচয় আছে, জনগণ যাদের গুপ্ত পরিচয়ে চেনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। অত্যন্ত ঘৃণার সঙ্গে দেখছি, এই জালেমদের নেতা, তিনি দুই দিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদের সম্পর্কে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। বিবি খাদিজা (রা.) সম্পর্কে আপনারা জানেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)’র স্ত্রী। তিনি নিজেও একজন কর্মজীবী মহিলা ছিলেন। উনার নিজের ব্যবসা-বাণিজ্য ছিল। নবী করিম (সা.) নিজেও কাজ করতেন। এরা নাকি ইসলামের রাজনীতি করে, অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি তাবত নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দে জর্জরিত করল? তিনি বলেন, দেশ যদি গড়তে হয় তাহলে প্রত্যেকটি নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারব না।


এই ক্যাটাগরির আরও নিউজ