• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনায় গণপূর্ত অধিদপ্তরে অবিস্মরণীয় উন্নয়ন সাধিত হচ্ছে: প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যবহৃত টাকা ফেরত দেওয়া হবে: কায়কোবাদ ব্যবসায়িক সংকটের মধ্যেও বিপিএমইএ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা নিয়ম ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারকে কাজ পাইয়ে দিলেন এলজিইডির পিডি ছয়ফুদ্দীন ‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’ সরকারের ঘরেই শত্রুদের বসবাস? ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা গণপূর্তের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে নানান অপকর্ম ও দুর্নীতির অভিযোগ ‘ছাগলকাণ্ড’ মতিউরকেও টেক্কা দিলো এনবিআরের সহিদুল

হাসিনাকে নিয়ে ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশের খবর ভারতীয় গণমাধ্যমেও

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

Share

বিশেষ প্রতিনিধি : ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারের তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া কড়া বিবৃতির পর ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু এবং এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ জানুয়ারি দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেন। এ ঘটনার দুদিন পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত একজন ‘পলাতক’ আসামিকে ভারতের মাটি ব্যবহার করে উসকানিমূলক রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এই ঘটনায় ‘মর্মাহত’ এবং ‘ক্ষুব্ধ’। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক এই সময়ে শেখ হাসিনার এ ধরনের বক্তব্য নির্বাচন বানচাল এবং দেশে অস্থিরতা সৃষ্টির একটি অপচেষ্টা বলে মনে করছে ঢাকা।

 


এই ক্যাটাগরির আরও নিউজ