• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন শওকত আজিজ রাসেল দেশের উন্নয়নে কাজ করছেন অক্লান্ত কর্মবীর আমীর হোসাইন চৌধুরী দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে এসরকার -আমিন উর রশিদ ইয়াছিন গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত – তারেক রহমান জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি এলজিইডির প্রকল্প কাগজে, টাকা মিরাজ দম্পতির ঘরে! দুর্নীতি প্রতিরোধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জাজ করতে হবে- জামায়াতের আমীর বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার হাসিনাকে নিয়ে ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশের খবর ভারতীয় গণমাধ্যমেও

যথা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন : জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

Share

সুমিত সরকার:  বাংলাদেশের সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরাপদে ও যথা সময়ে অনুষ্ঠিত হওয়ার তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ ফের উঠে এলো জাতিসংঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে।

জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা আবু সুফিয়ান ফারাবীর প্রশ্নের উত্তরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরাপদে ও যথাসময়ে অনুষ্ঠানের তাগিদ দেন মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

অ্যান্তোনিও গুতেরেসের উপ মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকার ১২ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। মহাসচিব কি গণতন্ত্র এবং বাকস্বাধীনতা সমুন্নত রাখার জন্য নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময়কাল সম্পর্কে কোনো পরামর্শ আছে?

জবাবে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, যথা সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা উৎসাহিত করছি। জাতিসংঘের প্রত্যাশা অনুযায়ী আমরা এটি স্পষ্ট করেছি যে, নির্বাচনে সকলের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। ভোটাররা যাতে তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করতে পারেন, সে বিষয়টিও লক্ষ্য রাখতে হবে।


এই ক্যাটাগরির আরও নিউজ