• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
দুর্নীতির বরপুত্র এলজিইডির পিডি খন্দকার আসাদুজ্জামান  এলডিপিপি প্রকল্পে প্রশংসনীয় সাফল্য এনেছেন ড. মোস্তফা কামাল  কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী এলজিইডিতে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডিদের অপসারণের দাবি মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার -সুলতান সালাউদ্দিন টুকু চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে অগ্রণী ভূমিকা রাখছেন পিডি আবদুর রহিম মতামত : ইরানকে রাশিয়া অস্ত্রের চেয়েও বেশি কিছু দিচ্ছে তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান হাজারীবাগে এফবিসিসিআই সদস্য লেদার ব্যবসায়ী ওমর ফারুক সুমনের অফিসে দুর্বৃত্তের হামলা

একজন নিষ্ঠাবান ও অক্লান্ত কর্মবীর বাবুল আখতার

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

Share
রানা চৌধুরী : এলজিইডি একটি বিকেন্দ্রীকৃত সংস্থা, যার মাঠ পর্যায়ের কার্যক্রম বেশি। গ্রামীণ ও শহরাঞ্চলে রাস্তাঘাট, পুল, কালভার্ট, পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন করে থাকে। এলজিইডি বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশের অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ ও শহরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সেই ধারাবাহিকতায় নিষ্ঠা, দক্ষতা ও প্রজ্ঞা নিয়ে নিরলস কাজ করছেন ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরন প্রকল্পের পরিচালক মো: বাবুল আখতার। তার নম্রতা, ভদ্রতার গল্প পুরো জেলায় বেশ আলোচিত। প্রকল্পের দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক চমক দেখিয়েছেন এঅক্লান্ত কর্মবীর।
তিনি এলজিইডিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ব্যতিক্রমী ও গঠনমূলক উদ্যোগ গ্রহন করছেন। ইতোপূর্বে বিভিন্ন দায়িত্ব পালন করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। সংশ্লিষ্ট অনেকেই বলছেন এপ্রকল্পে তার হাত ধরেই প্রাণস্পন্দন ফিরতে শুরু করেছে এবং ঢাকা বিভাগের সড়ক ব্যবস্থার ব্যাপক উন্নয়নও পরিলক্ষিত হয়েছে।
তিনি প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে গতিশীলতা আনতে তিনি নিরলস পরিশ্রম করছেন। নিয়মিত সকল কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে অগ্রগতি পর্যালোচনা করছেন, যার ফলে কাজের গতি বৃদ্ধি পেয়েছে। তিনি কর্মময় জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সাথে আস্থার সম্পর্ক গড়ে তুলেছেন।
বাবুল আখতার সুদীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন মেধাবী, কর্মঠ, দক্ষ ও সৎ ব্যক্তি হিসেবে সর্বমহলে বেশ খ্যাতি অর্জন করেছেন।


এই ক্যাটাগরির আরও নিউজ