• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনায় গণপূর্ত অধিদপ্তরে অবিস্মরণীয় উন্নয়ন সাধিত হচ্ছে: প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যবহৃত টাকা ফেরত দেওয়া হবে: কায়কোবাদ ব্যবসায়িক সংকটের মধ্যেও বিপিএমইএ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা নিয়ম ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারকে কাজ পাইয়ে দিলেন এলজিইডির পিডি ছয়ফুদ্দীন ‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’ সরকারের ঘরেই শত্রুদের বসবাস? ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা গণপূর্তের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে নানান অপকর্ম ও দুর্নীতির অভিযোগ ‘ছাগলকাণ্ড’ মতিউরকেও টেক্কা দিলো এনবিআরের সহিদুল

কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬

Share
নিজস্ব প্রতিবেদক : অপসাংবাদিকতা ও অনাকাঙ্ক্ষিত হয়রানি রোধে প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও মাঠ পর্যায়ের প্রকৌশলীদের কঠোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী বেলাল হোসেন। তিনি বলেছেন, কথিত কোনো সাংবাদিক নয়, যারা দীর্ঘদিন ধরে সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করছেন—এমন সিনিয়র সাংবাদিকদের মূল্যায়ন করুন এবং পৃষ্ঠপোষকতা করুন। সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের যেকোন প্রয়োজনে আপনাদের আন্তরিকতার সহিত পাশে থাকতে হবে।
সম্প্রতি এলজিইডি সদর দপ্তরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধান প্রকৌশলী বলেন, বর্তমানে মূলধারার বাইরে কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভুয়া তথ্য ছড়ানো এবং কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের ‘কথিত’ সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধ করা জরুরি। তবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের স্বার্থে পেশাদার ও জ্যেষ্ঠ সাংবাদিকদের যথোপযুক্ত তথ্য সরবরাহ করা নিশ্চিত করতে হবে।
তিনি সকল প্রকল্প পরিচালক, মাঠ পর্যায়ের নির্বাহী ও উপজেলা প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, সিনিয়র সাংবাদিকদের প্রতিবেদনগুলো সাধারণত তথ্যভিত্তিক ও গঠনমূলক হয়। তাদের করা প্রতিবেদন বা অনুসন্ধানী সংবাদ এলজিইডির গ্রামীণ অবকাঠামো, সড়ক ও সেতু নির্মাণে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রশাসনিক ত্রুটি সংশোধনে সহায়তা করে। তাই প্রেস ক্লাব বা তথ্য অধিদপ্তর (PID) কর্তৃক স্বীকৃত পেশাদার সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ এবং কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সভায় তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক মেগা প্রকল্পগুলোর সুফল জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কোনো প্রকৌশলী বা কর্মকর্তা যেন সাংবাদিকদের বৈধ তথ্য প্রাপ্তিতে বাধা সৃষ্টি না করেন, সে বিষয়েও তিনি সতর্ক করেন। মাঠ পর্যায়ে কাজের সঠিক চিত্র এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে এলজিইডি সব সময় পেশাদার সাংবাদিকদের পাশে থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরও নিউজ