• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
⚡শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনায় গণপূর্ত অধিদপ্তরে অবিস্মরণীয় উন্নয়ন সাধিত হচ্ছে: প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যবহৃত টাকা ফেরত দেওয়া হবে: কায়কোবাদ ব্যবসায়িক সংকটের মধ্যেও বিপিএমইএ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা নিয়ম ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারকে কাজ পাইয়ে দিলেন এলজিইডির পিডি ছয়ফুদ্দীন ‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’ সরকারের ঘরেই শত্রুদের বসবাস? ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা গণপূর্তের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে নানান অপকর্ম ও দুর্নীতির অভিযোগ ‘ছাগলকাণ্ড’ মতিউরকেও টেক্কা দিলো এনবিআরের সহিদুল

দেশের কল্যাণে নিরলস কাজ করছেন এলজিসিআরআরপি পিডি নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

Share

রানা চৌধুরী : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)। এপ্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত নিষ্ঠাবান, অক্লান্ত কর্মবীর নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে এপ্রকল্প এলজিইডির সবচেয়ে গুছানো ও সফল প্রকল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ ও মোকাবেলায় নিরলস কাজ করছেন তিনি

গণমাধ্যমের সাথে আলাপচারিতায় তিনি বলেন,লোকাল গভার্মেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট এর উদ্দেশ্য হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি জোরদার করা। একইসঙ্গে মহামারি, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মানুষের যে ক্ষতি হয়েছে তা পূরণে সহযোগিতা করা।

তিনি আরো বলেন, কোভিডের সময় প্রচুর মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছেন। আগামীতে এমন পরিস্থিতি মোকাবেলায় সবাই যেন প্রস্তুত থাকতে পারে সে লক্ষ্যে এই প্রকল্প কাজ করে চলেছে।

জানা যায়, করোনা পরবর্তী ২০২২ সালে বিশ্বব্যাংকের সহায়তায় উল্লিখিত প্রকল্পে কাজ শুরু হয়।

যার মেয়াদ এক বছর বৃদ্ধি করে ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে। এ প্রকল্পের আওতায় সড়ক, ড্রেন, কালভার্ট, ফুটপাত, মার্কেট, কিচেন মার্কেট ও পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে।


এই ক্যাটাগরির আরও নিউজ