• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
দুর্নীতির বরপুত্র এলজিইডির পিডি খন্দকার আসাদুজ্জামান  এলডিপিপি প্রকল্পে প্রশংসনীয় সাফল্য এনেছেন ড. মোস্তফা কামাল  কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী এলজিইডিতে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডিদের অপসারণের দাবি মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার -সুলতান সালাউদ্দিন টুকু চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে অগ্রণী ভূমিকা রাখছেন পিডি আবদুর রহিম মতামত : ইরানকে রাশিয়া অস্ত্রের চেয়েও বেশি কিছু দিচ্ছে তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান হাজারীবাগে এফবিসিসিআই সদস্য লেদার ব্যবসায়ী ওমর ফারুক সুমনের অফিসে দুর্বৃত্তের হামলা

নির্বাচন সুষ্ঠু হবে বলেই পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

Share

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সাক্ষাৎকালে জাতীয় নির্বাচন, নির্বাচনে ইইউ পর্যবেক্ষক দল পাঠানোসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

এবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেই ইউরোপীয় ইউনিয়ন বড় নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে।

এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নি। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এবং জনগণের আশা-আকাঙ্খা এখানে প্রকাশ পাবে। এটা ধারনা করেই এবার ইউরোপীয় ইউনিয়ন একটা বড় সংখ্যক নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে।


এই ক্যাটাগরির আরও নিউজ