• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
⚡শিরোনামঃ
নিয়ম ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারকে কাজ পাইয়ে দিলেন এলজিইডির পিডি ছয়ফুদ্দীন ‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’ সরকারের ঘরেই শত্রুদের বসবাস? ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা গণপূর্তের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে নানান অপকর্ম ও দুর্নীতির অভিযোগ ‘ছাগলকাণ্ড’ মতিউরকেও টেক্কা দিলো এনবিআরের সহিদুল দুর্নীতির বরপুত্র এলজিইডির পিডি খন্দকার আসাদুজ্জামান  এলডিপিপি প্রকল্পে প্রশংসনীয় সাফল্য এনেছেন ড. মোস্তফা কামাল  কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী এলজিইডিতে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডিদের অপসারণের দাবি

হাদির হত্যার ঘটনায় ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে প্রত্যাহার

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

Share

 

 

মাসুম খান ঝালকাঠি :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রকৃত খুনি করা, তাদের বর্তমান অবস্থান এবং আসামীদের কতজন গ্রেফতার হয়েছে সে সব বিষয় পুলিশের পক্ষ হতে স্পষ্টভাবে জানানোর দাবীতে ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রোববার (২১ ডিসেম্বর ) দুপুর দুইটা থেকে ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় খুলনা-ঝালকাঠি মহাসড়ক ব্লকেড করে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি শুরু করা হয়। সাড়ে তিনঘন্টা পর জেলা প্রশাসনের আশ্বাসে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ ভাঙে বিক্ষুব্ধরা। কর্মসূচিত হাদির নিজ জেলা ঝালকাঠির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র-জনতা অংশ নেন।

 

 

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন,  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রকৃত খুনি আসলে করা, তাদের বর্তমান অবস্থান কোথায় এবং এ ঘটনায় আসামীদের সর্বশেষ  কতজন গ্রেফতার হয়েছে, ব্যপারে পুলিশের পক্ষ থেকে সে বিষয়টি এখনও পরিস্কার ভাবে কোন এখনও কিছু জানানো হয়নি। একই সঙ্গে হাদির হত্যারকারীদের নাম পরিচয় প্রকাশ করে তাদের ফাঁসিরও দাবী করা হয় এ কর্মসূচি থেকে।

 

 

পরে সেখানে পুলিশ সুপার মো: মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: কাওছার হোসেনসহ প্রশাসনের নেতৃবৃন্দ সছুটে যান। ছাত্র-জনতার দাবীর ব্যপারে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সহ পুলিশ হেড কোয়াটারে বিষয়টি দ্রুত জানানোর আশ্বাস দেয় প্রশাসনের কর্মকর্তারা। এতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিকেল ৫টা ২৭ মিনিটে অবরোধ ভাঙে আন্দোলনকারীরা। #

 

 

 


এই ক্যাটাগরির আরও নিউজ