• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
⚡শিরোনামঃ
ব্যবসায়িক সংকটের মধ্যেও বিপিএমইএ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা নিয়ম ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারকে কাজ পাইয়ে দিলেন এলজিইডির পিডি ছয়ফুদ্দীন ‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’ সরকারের ঘরেই শত্রুদের বসবাস? ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা গণপূর্তের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে নানান অপকর্ম ও দুর্নীতির অভিযোগ ‘ছাগলকাণ্ড’ মতিউরকেও টেক্কা দিলো এনবিআরের সহিদুল দুর্নীতির বরপুত্র এলজিইডির পিডি খন্দকার আসাদুজ্জামান  এলডিপিপি প্রকল্পে প্রশংসনীয় সাফল্য এনেছেন ড. মোস্তফা কামাল  কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ সহ সকল আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

Share

প্রেস বিজ্ঞপ্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সকল আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (GHA) হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের ব্যাগেজ নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় ব্যাগেজ পরিবহন প্রক্রিয়ায় নিয়োজিত ট্রাফিক স্টাফদের জন্য বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এই বডি ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার আওতায় থাকা বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট ও আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটের ব্যাগেজ এয়ারক্রাফট হোল্ড থেকে শুরু করে ব্যাগেজ বেল্ট হয়ে যাত্রীর হাতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণযোগ্য হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে সকল এয়ারলাইন্সগুলোর জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে, তাদের ক্ষেত্রে এই বডি ক্যামেরা উদ্যোগটি একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত করবে।

এই উদ্যোগের মাধ্যমে ব্যাগেজ নিরাপত্তা আরও জোরদার হবে, অপারেশনাল স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং যাত্রীদের আস্থা ও সন্তুষ্টি আরও সুদৃঢ় হবে। কোনো ব্যাগেজ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে, সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুত যাচাই এবং যথাযথ সমাধান নিশ্চিত করা সম্ভব হবে যা অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বাস করে, এই উদ্যোগটি গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাদারিত্ব এবং যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবসময় যাত্রীদের নিরাপত্তা, সেবা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক ও কার্যকর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রকাশের অনুরোধে,

বোসরা ইসলাম

মহাব্যবস্থাপক জনসংযোগ

 

 

 

 


এই ক্যাটাগরির আরও নিউজ