• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
⚡শিরোনামঃ
ব্যবসায়িক সংকটের মধ্যেও বিপিএমইএ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা নিয়ম ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারকে কাজ পাইয়ে দিলেন এলজিইডির পিডি ছয়ফুদ্দীন ‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’ সরকারের ঘরেই শত্রুদের বসবাস? ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা গণপূর্তের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে নানান অপকর্ম ও দুর্নীতির অভিযোগ ‘ছাগলকাণ্ড’ মতিউরকেও টেক্কা দিলো এনবিআরের সহিদুল দুর্নীতির বরপুত্র এলজিইডির পিডি খন্দকার আসাদুজ্জামান  এলডিপিপি প্রকল্পে প্রশংসনীয় সাফল্য এনেছেন ড. মোস্তফা কামাল  কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী

ব্যবসায়িক সংকটের মধ্যেও বিপিএমইএ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

Share
নিজস্ব প্রতিবেদক :
দেশের ব্যবসা-বাণিজ্য যখন একটি কঠিন ও সংকটময় মূহুর্তে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে বিপিএমইএ-এর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এনির্বাচনকে একটি মহল অতীতের ধারাবাহিকতায় এবারও বানচালের উদ্দেশ্যে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা আদালতে মামলা দায়ের করেছে এবং বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ উত্থাপন করেছে।
সূত্র বলছে, যেসকল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানিতে তাঁদের কাউকেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বা শুনানিতে ডাকা হয়নি।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন অনুষ্ঠানের ওপর স্থগিতাদেশ প্রদান করে অভিযোগকারীকে বিষয়টি এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালে উপস্থাপনের পরামর্শ দিয়েছে। কিন্তু সেখানেও অভিযোগের মুখোমুখি হওয়া প্রার্থীদের কাউকেই পক্ষভুক্ত করা হয়নি এবং তাঁদের বক্তব্য গ্রহণ করা হয়নি।
এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী বলেন, এ ধরনের প্রক্রিয়া ন্যায়বিচার ও প্রাকৃতিক বিচারনীতির পরিপন্থী এবং এর মাধ্যমে তাদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হচ্ছে। সকলকেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক বিপিএমইএ-এর একজন পরিচালক পদপ্রার্থী বলেন, বিষয়টি নিয়ে আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি এবং আইনানুগ ও সাংগঠনিক স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই সংগঠনের ঐক্য, স্থিতিশীলতা এবং সদস্যদের আস্থা নিশ্চিত করতে পারে। তাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার সব ধরনের অপচেষ্টা রুখতে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।


এই ক্যাটাগরির আরও নিউজ