• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
⚡শিরোনামঃ
নিয়ম ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারকে কাজ পাইয়ে দিলেন এলজিইডির পিডি ছয়ফুদ্দীন ‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’ সরকারের ঘরেই শত্রুদের বসবাস? ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা গণপূর্তের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে নানান অপকর্ম ও দুর্নীতির অভিযোগ ‘ছাগলকাণ্ড’ মতিউরকেও টেক্কা দিলো এনবিআরের সহিদুল দুর্নীতির বরপুত্র এলজিইডির পিডি খন্দকার আসাদুজ্জামান  এলডিপিপি প্রকল্পে প্রশংসনীয় সাফল্য এনেছেন ড. মোস্তফা কামাল  কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী এলজিইডিতে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডিদের অপসারণের দাবি

ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

Share

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ফাইনালের আগে অপ্রত্যাশিত এক সমস্যার মুখে পড়েছে আর্জেন্টিনা। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে নিউজার্সিতে পৌঁছাতে পারেনি লিওনেল মেসিদের বহর। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে।

রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তার আগে বৃহস্পতিবার রাতে কানসাস সিটি থেকে নিউইয়র্ক অঞ্চলের উদ্দেশে যাত্রা করার কথা ছিল দলের। তবে আটলান্টা অঞ্চলে বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত হয়। এতে নির্ধারিত সময়ের অনেক পরে, মধ্যরাতে নিউজার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা দল।

ফাইনালের আগে প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ।

বিশ্রাম, অনুশীলন এবং কৌশল চূড়ান্ত করার পরিকল্পনায় তাই কিছুটা পরিবর্তন আনতে হয়েছে কোচ লিওনেল স্কালোনিকে।এবারের ফাইনালে আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বসেরার মুকুট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।

ফিফাও ফাইনালের আগে দুই দলের সূচিতে কিছু পরিবর্তন এনেছে।

শুক্রবার সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলন ও সংবাদ সম্মেলন থাকলেও শনিবার আর্জেন্টিনা ও স্পেন—দুই দলই বন্ধ দরজার অনুশীলন করবে।

 


এই ক্যাটাগরির আরও নিউজ