• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
⚡শিরোনামঃ
ব্যবসায়িক সংকটের মধ্যেও বিপিএমইএ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা নিয়ম ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারকে কাজ পাইয়ে দিলেন এলজিইডির পিডি ছয়ফুদ্দীন ‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’ সরকারের ঘরেই শত্রুদের বসবাস? ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা গণপূর্তের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে নানান অপকর্ম ও দুর্নীতির অভিযোগ ‘ছাগলকাণ্ড’ মতিউরকেও টেক্কা দিলো এনবিআরের সহিদুল দুর্নীতির বরপুত্র এলজিইডির পিডি খন্দকার আসাদুজ্জামান  এলডিপিপি প্রকল্পে প্রশংসনীয় সাফল্য এনেছেন ড. মোস্তফা কামাল  কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী

সততা ও নিষ্ঠায় প্রাণিসম্পদ উন্নয়নে নিরলস কাজ করছেন ডাঃ মোঃ আবদুর রহিম

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

Share

নিজস্ব প্রতিবেদক : প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত নিষ্ঠাবান ও অক্লান্ত কর্মবীর ডাঃ মোঃ আবদুর রহিম।

তিনি প্রাণীসম্পদ অধিদপ্তরকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ব্যতিক্রমী ও গঠনমূলক উদ্যোগ গ্রহন করছেন। ইতোপূর্বে বিভিন্ন দায়িত্ব পালন করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। সংশ্লিষ্ট অনেকেই বলছেন এপ্রকল্পে তার হাত ধরেই প্রাণস্পন্দন ফিরতে শুরু করেছে এবং প্রাণিসম্পদের কল্যাণে সুফলভোগী পরিবারেরও আর্থিক উন্নয়ন পরিলক্ষিত হয়েছে।

এপ্রকল্পের মূখ্য উদ্দেশ্য প্রকল্প এলাকায় পশুপালনের মাধ্যমে নদীতীরবর্তী ৬৫,২৯০ দরিদ্র পরিবারের দারিদ্র্য হ্রাস করা এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো। তাছাড়া অন্যান্য লক্ষ্য ও উদ্দেশ্য হলো: চরাঞ্চলের দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি করে তাদের দারিদ্র্য দূরীকরণে সহায়তা করা, পশুপালন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, আধুনিক ও উন্নত পদ্ধতিতে পশুপালনের জন্য নির্বাচিত সুফলভোগীদের ছাগলের শেড নির্মাণে সহায়তা প্রদান এবং প্রাণী ও প্রাণিখাদ্য বিতরণ করা, লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটরদের (এলএফএফ) প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, প্রাণিসম্পদ উন্নয়নের মাধ্যমে সুফলভোগী পরিবারের জীবনযাত্রার সামগ্রিক মান উন্নত করা।


এই ক্যাটাগরির আরও নিউজ