• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
‘ছাগলকাণ্ড’ মতিউরকেও টেক্কা দিলো এনবিআরের সহিদুল দুর্নীতির বরপুত্র এলজিইডির পিডি খন্দকার আসাদুজ্জামান  এলডিপিপি প্রকল্পে প্রশংসনীয় সাফল্য এনেছেন ড. মোস্তফা কামাল  কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী এলজিইডিতে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডিদের অপসারণের দাবি মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার -সুলতান সালাউদ্দিন টুকু চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে অগ্রণী ভূমিকা রাখছেন পিডি আবদুর রহিম মতামত : ইরানকে রাশিয়া অস্ত্রের চেয়েও বেশি কিছু দিচ্ছে তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান

জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬

Share

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করেছে দলটির জার্মানি শাখা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অটুট রাখা, মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রামের জন্য তাকে ভূষিত করা হয় এই উপাধিতে।

শনিবার (২ মে) জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে বিএনপির জার্মানি শাখা আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের বিজয় এবং শুকরিয়া অনুষ্ঠান থেকে তারেক রহমানকে এ উপাধিতে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম যখন তারেক রহমানকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন, তখন উপস্থিত নেতা-কর্মীরা মুহুর্মুহু করতালির মাধ্যমে ও দাঁড়িয়ে তারেক রহমানকে অভিবাদন এবং ঘোষণাকে স্বাগত জানান।

এর আগে জার্মানি বিএনপির নেতারা গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে দেশ ও প্রবাস থেকে ভোট দিয়ে জয়ী করায় দলের কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

 


এই ক্যাটাগরির আরও নিউজ