• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
দুর্নীতির বরপুত্র এলজিইডির পিডি খন্দকার আসাদুজ্জামান  এলডিপিপি প্রকল্পে প্রশংসনীয় সাফল্য এনেছেন ড. মোস্তফা কামাল  কথিত সাংবাদিক নয়, সিনিয়র সাংবাদিকদের পৃষ্ঠপোষকতা করুন: এলজিইডির প্রধান প্রকৌশলী এলজিইডিতে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ পিডিদের অপসারণের দাবি মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার -সুলতান সালাউদ্দিন টুকু চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে অগ্রণী ভূমিকা রাখছেন পিডি আবদুর রহিম মতামত : ইরানকে রাশিয়া অস্ত্রের চেয়েও বেশি কিছু দিচ্ছে তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান হাজারীবাগে এফবিসিসিআই সদস্য লেদার ব্যবসায়ী ওমর ফারুক সুমনের অফিসে দুর্বৃত্তের হামলা

ঢাকা এয়ারপোর্টে ৯৬৯ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

Share

প্রেস রিলিজ

 

বিমানযাত্রী বেশে পায়ুপথে ইয়াবা পরিবহনকালে ৯৬৯ (নয়শত ঊনসত্তর) পিস ইয়াবাসহ মোঃ নবী হোসেন (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মোঃ নবী হোসেন (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, অভিযুক্ত ব্যক্তিকে আজ রবিবার দুপুরে নভোএয়ার এর অভ্যন্তরীণ VQ922 ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনে পাঁকা রাস্তার উপর আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পায়ুপথে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে ০৩ (তিন) টি ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীকে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ০৩ (তিন) পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৯৬৯ (নয়শত ঊনসত্তর) ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মোঃ নবী হোসেন (৪৫) দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানা যায়। এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক জানান “আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোন অবৈধ কার্যক্রমরোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যেকোন অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।”


এই ক্যাটাগরির আরও নিউজ