• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
⚡শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনায় গণপূর্ত অধিদপ্তরে অবিস্মরণীয় উন্নয়ন সাধিত হচ্ছে: প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যবহৃত টাকা ফেরত দেওয়া হবে: কায়কোবাদ ব্যবসায়িক সংকটের মধ্যেও বিপিএমইএ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা নিয়ম ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারকে কাজ পাইয়ে দিলেন এলজিইডির পিডি ছয়ফুদ্দীন ‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’ সরকারের ঘরেই শত্রুদের বসবাস? ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা গণপূর্তের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে নানান অপকর্ম ও দুর্নীতির অভিযোগ ‘ছাগলকাণ্ড’ মতিউরকেও টেক্কা দিলো এনবিআরের সহিদুল

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

অপরাধ সংবাদ২৪ ডেস্ক:
আপডেট: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

Share

নিজস্ব প্রতিবেদক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

  • ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল
  • মামলার জটিলতায় বাদ পড়লেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ
  • হলফনামায় গরমিল থাকায় বাতিলের তালিকায় মাহমুদুর রহমান মান্না
  • চট্টগ্রামে ১৪ জনের মনোননয়নপত্র বাতিল
  • তালিকায় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির নেতারা।

তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।

কক্সবাজার-২ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাইয়ের সময় মামলাসংক্রান্ত জটিলতায় প্রথমে স্থগিত রাখা হলেও পরে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। গোলাম মাওলা নামের আরও একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কক্সবাজার-১ আসনে ইসলামী আন্দোলনের সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র সাইফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামার তথ্যে গরমিল থাকায় মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়। সম্পদ বিবরণীর ফরম দাখিল না করায় জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়ন বাতিল হয়। গণঅধিকার পরিষদের সেলিম সরকার এবং স্বতন্ত্র রেজাউল করিম কালুর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

যশোরে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।যশোর-৩ আসনে ইসলামী আন্দোলনের মুহাম্মদ শোয়াইব হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যশোর-৪ আসনে বিএনপির টি এস আইয়ূব, বিএনপির বিদ্রোহী অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, স্বতন্ত্র ফারহান সাজিদ ও জাতীয় পার্টির জহুরুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বরিশাল-৫ আসনে খেলাফত মজলিসের এ কে এম মাহবুব আলম এবং এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

খুলনা-৫ ও খুলনা-৬ আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরা হলেন—খুলনা-৫ আসনে জাতীয় পার্টির শামীম আরা পারভীন (ইয়াসিন), খুলনা-৬ আসনের জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং স্বতন্ত্র মো. আছাদুল বিশ্বাস। বগুড়া-১ আসনে সমর্থক ভোটারদের তথ্যে গরমিল পাওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শাহাজাদী আলম লিপির মনোনয়নপত্র বাতিল হয়েছে।


এই ক্যাটাগরির আরও নিউজ